• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

লকডাউনে শিমুলিয়া-বাংলাবাজারে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনার সংক্রমণ বাড়ায় ঢাকার পার্শ্ববর্তীসাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনে পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। তবে লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারে নদীতে ফেরি চলাচল সচল থাকবে।

বাংলাদেশ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার থেকে নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হবে। যেসব ফেরি সচল থাকবে সেগুলো দিয়ে শুধুমাত্র কাঁচামাল, পণ্যবাহী গাড়ি ও জরুরি রোগীবাহী গাড়ি পার করা হবে।

তিনি বলেন, বর্তমানে নৌরুটে ১৬টি ফেরি সচল রয়েছে। মঙ্গলবার থেকে নির্দেশনা অনুযায়ী এ সংখ্যা কমিয়ে দেয়া হবে।

লঞ্চ চলাচলের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) শিমুলিয়াঘাটের বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, বর্তমানে ৮৭টি লঞ্চ সচল আছে। তবে মঙ্গলবার ভোর থেকে লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। আর স্পিডবোট এর মধ্যেই বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন