• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সৌর বিদ্যুৎ প্রসারে টেকসই নীতি জরুরি শিশু-কিশোর গড়ার স্বপ্নে জিয়ার আদর্শের অগ্রযাত্রা মেঘনায় তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত মেঘনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার, মোবাইল জব্দ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর দ্রুত বাস্তবায়নের তাগিদ মেঘনার অগ্নিদগ্ধ শিশু লামিয়ার পাশে ড. মারুফ, নিলেন চিকিৎসার পূর্ণ দায়িত্ব মেঘনায় বিএনপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ , পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল মেঘনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ

সাবেক হেফাজত নেতা নাসির উদ্দিন মুনির গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ জুন) চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সোমবার বেলা সোয়া তিনটার দিকে হাটহাজারী থেকে নাসির উদ্দিন মুনিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

গত মার্চে হাটহাজারীতে তাণ্ডবের ঘটনাসহ নাসির উদ্দিন মুনিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘটনার পর থেকে এতদিন পলাতক ছিলেন তিনি।

হাটহাজারীতে সংঘর্ষের চার দিন পর ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় পুলিশ বাদী হয়ে চারটি ও ভূমি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটিসহ মোট ছয়টি মামলা করে।

এসব মামলায় কারো নাম উল্লেখ না করে কয়েক হাজার অজ্ঞাত আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে নাসির উদ্দিন মুনিরের নাম রয়েছে। এ ছাড়া হেফাজতের সাবেক আমির আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআইর তদন্তেও তার নাম রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন