• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

স্মার্টফোন না দেয়ায় বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (২০ জুন) এ ঘটনা ঘটে। মৃত মোবারক (২১) উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট কুমোরগঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

মৃতের বাবা আব্দুল হাকিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলে আমার কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেয়ার জন্য আবদার করে। আমার সাংসারিক অভাব-অনটনের কারণে ফোন কিনে দিতে পারিনি। রোববার দুপুরে এ নিয়ে জেদ করলে কিছুদিন পরে কিনে দিবো বলে জানাই তাকে। এ কথা শুনে অভিমান করে দুপুরের খাবার না খেয়েই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে মোবারক। বিকালের দিকে মোবারকের মা মুসলিমা ঘরে গিয়ে দেখেন ছেলে বাঁশের সিলিংয়ে একটি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।‘ অভিমান করে মোবারকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন