• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় টয়লেটে মিললো কিশোরী গৃহকর্মীর লাশ

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়া বোর্ডিং মাঠ এলাকার তিনতলা বাসার টয়লেট থেকে রাহিমা (১২) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ জুন) রাত পৌনে ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের মায়ের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।

রাহিমা সিলেট জেলার মৃত গোলাপ রব্বানীর মেয়ে। সে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ায় মায়ের সঙ্গে নানার বাড়িতে থেকে শহরের পাইকপাড়ার রওশন আলীর বাড়িতে গৃহকর্মীর কাজ করতো।

রাহিমার পরিবারের সদস্যরা জানান, পারিবারিক অভাব-অনটনের কারণে রাহিমা শহরের পাইকপাড়ার রওশন আলীর বাসায় কাজ করত। বছরে দু’বার রাহিমা বাড়িতে আসলেও গত ৬ মাস রওশন আলীর স্ত্রী তাকে বাড়িতে আসতে দেয়নি। রাহিমাকে প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে তিনি মারধর করতেন। কয়েকদিন আগে রাহিমাকে মারধর করায় সে রাগ করে নানার বাড়ি মায়ের কাছে চলে যায়। পরে রওশন আলী গিয়ে আবার রাহিমাকে নিয়ে আসেন। সোমবার রাতে তাদের কাছে খবর আসে রাহিমা টয়লেটে আত্মহত্যা করেছে।

রাহিমার মা বলেন, বাসার মালিক রওশন আলীর স্ত্রী রাহিমাকে প্রায়ই মারধর করতো। মারধরের কারণে রাহিমাকে আমি বাড়িতে নিয়ে আসবো বলে রওশন আলীকে জানিয়েছিলাম। এ কারণে রাহিমাকে খুন করে লাশ ঝুলিয়ে রাখে। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, রাতে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টে বোঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন