• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

দেয়ালচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

২৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজশাহী নগরীর সাগরপাড়া বটতলা এলাকায় দেয়ালচাপায় দুখলা বিশ্বাস (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

বুধবার (২৩ জুন) দুপুরে সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক গোদাগাড়ী উপজেলার খয়রাকান্দি গ্রামের বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ করতে গিয়ে পাশের একটি প্রাচীর ভেঙে পড়ে। এসময় দুখলা বিশ্বাসসহ বেশকয়েকজন দেয়ালচাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক দুখলা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমিন বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন