• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

অনলাইনে অ্যালকোহল কিনতে গিয়ে প্রতারণার শিকার, ক্ষুব্ধ অভিনেত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অনলাইনে অ্যালকোহল কিনতে গিয়ে প্রতারণার শিকার বর্ষীয়ান অভিনত্রী শাবানা আজমি। টুইটারে ক্ষোভ উগরে দিলেন শাবানা আজমি। শুধু তাই নয়, সকলকে সাবধানও করলেন অভিনেত্রী।

ঠিক কী ঘটেছে? ৭০ বছরের বর্ষীয়ান অভিনেত্রী লিখেছেন, ”সাবধান! আমি প্রতারণার শিকার হয়েছি। আমি অ্যালকোহল কেনার জন্য পুরো টাকা অনলাইনে পেমেন্ট করি। তবে তারপরেও জিনিসটা পাইনি। বারবার ফোন করা সত্ত্বেও ওরা ফোন ধরেনি।

নিজের টুইটে শাবানা আজমি প্রতারক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোন নম্বরও শেয়ার করেছেন।

শাবানা আজমির টুইট দেখে বহু নেটিজেনই পাল্টা টুইটে একই ভাবে প্রতারণার কথা তুলে ধরেছেন। অনেকেই অভিনেত্রীকে সংস্থার বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানানোর অনুরোধ করেছেন। কেউ আবার লিখেছেন, এইরকম বহু সংস্থা নেট দুনিয়ায় ফাঁদ পেতে রয়েছে।

প্রসঙ্গত, এর আগে অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, করণ সিং গ্রোভারসহ আরো অনেক তারকাই অনলাইনে কেনাকাটার প্রতারণা শিকার হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন