• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

কোম্পানীগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রশান্ত সুভাষ চন্দ (৪৪) নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এসময় তার দুই ছেলে, স্ত্রী ও মাকেও আহত করেছে তারা।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের হারান কবিরাজের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিককে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

সুভাষ ওই এলাকার মৃত স্বপন কুমার চন্দের ছেলে। তিনি ‘চলমান সময় ডটকম’র প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ সমাচারের স্থানীয় প্রতিনিধি। তিনি কোম্পানীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রশান্ত সুভাষ জানান, কাদের মির্জার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে তার অনুসারী কেচ্ছা রাসেল, মানিক, টুটুল, খানসাব, পিচ্চি মাসুদের নেতৃত্বে তার বাড়িতে এ হামলা চালানো হয়েছে।

এসময় সুভাষে মা বেবী চন্দ্র চন্দ (৬৫), স্ত্রী অনিমা চন্দ্র চন্দ (৪০), ছেলে রঞ্জু (১৮) ও জিতুকেও (১২) আহত এবং বাড়িঘরে ভাঙচুর চালানো হয় বলে দাবি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন