• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নওগাঁর মান্দায় ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার সতিহাট পঞ্চমিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক মাসুদ রানা (২৮) ও তার সহযোগী (হেলপার) ওমর রাসেল (২০)। এদের এক জনের বাড়ি রাজশাহী এবং আরেকজনের বাড়ি নোয়াখালী জেলায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, দুপুরে মুরগিবাহী একটি মিনিট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে সতিহাট পঞ্চমিতলা এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহযোগী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করেছে।

তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন