• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

স্কুলছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বগুড়ার শাজাহানপুরে মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুলছাত্র সাব্বির হোসেনের (১৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামের পাশের একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাব্বির হোসেন বগুড়া কাহালু উপজেলার জামগ্রামের গোলাম রব্বানীর ছেলে এবং জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

জানা যায়, সাব্বিরের বাবা গোলাম রব্বানী পেশায় ইজিবাইক চালক। তিনি অসুস্থ থাকায় সাব্বির বাবার ইজিবাইকটি চালাতো। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সাব্বির ইজিবাইক নিয়ে জামগ্রাম বাজারে যায়। এরপর রাতে সে আর বাড়ি ফেরেনি। সাব্বিরের বাবা পরদিন বুধবার ছেলে নিখোঁজের ব্যাপারে কাহালু থানায় জিডি করেন। ওই রাতেই অজ্ঞাত এক ব্যক্তি গোলাম রব্বানীর কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এক পর্যায় অজ্ঞাত ব্যক্তি গোলাম রব্বানীকে জানায় ২ লাখ টাকা দিলে তার ছেলেকে জীবিত ফেরত দেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম-ডেসমা সড়কে জগন্নাথপুর গ্রামের পাশের মাঠে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় একটি মরদেহ দেখতে পান গ্রামের লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করা হয়।

সাব্বিরের বাবা গোলাম রব্বানী জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তিনজন যাত্রী নিয়ে জামগ্রাম বাজার থেকে গ্রামের রাস্তায় যায় সাব্বির। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। মুক্তিপণ দাবির বিষয়টি তাৎক্ষণিক কাহালু থানা পুলিশকে জানানো হয়েছিল।

বৃহস্পতিবার মরদেহ উদ্ধারের পরেও অপহরণকারী চক্র মোবাইল ফোনে গোলাম রব্বানীর কাছে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে বলে তিনি উল্লেখ করেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারী চক্র চালককে হত্যা করে তার ইজিবাইক নিয়ে গেছে। মোবাইল ফোনে মুক্তিপণ দাবির বিষয়টির সূত্র ধরে পুলিশ ওই চক্রকে শনাক্ত করতে তৎপরতা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন