• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

গজারিয়ায় চলছে পঞ্চম দিনের লকডাউন, মানছেন না কেউ

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা কার্যত লকডাউন মানার কোন চিত্র চোখে পড়েনি, ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। করোনার বিস্তার ঠেকাতে মুন্সীগঞ্জ জেলায় ‘লকডাউন’ ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার থেকে লকডাউনের ৫ম দিনে গজারিয়ায় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। মানুষ মানছে না লকডাউন। সকাল থেকে ভিড় দেখা গেছে। মহাসড়কে ছিল দীর্ঘ যানজট। সাইকেল, রিকশা, মোটরসাইকেল, তিন চাকার যান অটো চলতে দেখা গেছে। মানুষের চলাচল ছিল স্বাভাবিক।

সরেজমিনে উপজেলার জামালদী, বালুয়াকান্দি, ভাটেরচর, আনারপুরা, ভবেরচর, দড়ি বাউশিয়া, ভবেরচর বাজার, রসূলপুর ঘুরে দেখা গেছে, রাস্তাঘাটে মানুষের সরব উপস্থিতি। দোকানপাটও স্বাভাবিক সময়ের মত খোলা। কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। মুখে মাস্ক ছাড়াই চলাফেরা করছে অধিকাংশ মানুষ। মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও যাত্রী পরিবহন করছে থ্রি-হুইলার আর পিকআপ।

লকডাউন কার্যকর করতে প্রশাসন ছিল সক্রিয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন এর নেতৃত্বে সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। এছাড়াও ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোঃ কামাল উদ্দীন এর নেতৃত্বে হাইওয়েতে ছিল চেকপোস্ট।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন