• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, চাচা শ্বশুর গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ফেনীর দাগনভূঞায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নিজাম উদ্দিন (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নিজাম উপজেলার মাতুভূঞা ইউনিয়নের অশ্রাফপুর গ্রামের চনু পাটোয়ারী বাড়ির মহরম আলীর ছেলে। তিনি অভিযোগকারী গৃহবধূর চাচা শ্বশুর।

জানা যায়, দুই সন্তানকে নিয়ে নিজের ঘরে ঘুমাতে যান ওই গৃহবধূ। এ সময় নিজাম উদ্দিন জরুরি কথা আছে বলে ঘরে প্রবেশ করে গলায় ছুরি ধরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা চালায়। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে তার সন্তানরা ঘুম থেকে জেগে উঠলে নিজাম উদ্দিন পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার গৃহবধূ বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করার পর গভীর রাতে অভিযুক্ত নিজাম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দেব বলেন, গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন