• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

প্রবাসীর স্ত্রীকে বিয়ে করায় সালিস বৈঠকে এলাকা ছাড়ার নির্দেশ!

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বগুড়ার শিবগঞ্জে প্রবাসী স্বামীকে তালাক দিয়ে আরেকজনকে বিয়ে করায় গ্রাম্য সালিশে ওই নারী ও তার নতুন স্বামীকে গ্রাম ছাড়া করেছেন স্থানীয় মাতব্বররা। শনিবার দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার বেড়াবালা অর্জুনপুর মহল্লায় এই সালিশ বৈঠক হয়। গ্রাম্য সালিশের পরপরই তাদের গ্রাম থেকে বিতাড়িত করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকার বেড়াবালা অর্জুনপুর মহল্লার ধলু মিয়ার ছেলে রেজাউল ইসলাম কয়েক বছর আগে মালয়েশিয়া যায়। রেজাউল দেশে না থাকার সুযোগে তার স্ত্রী প্রতিবেশী দেবর মোজাহারের ছেলে অটোরিকশা চালক আলী আকবর মিল্টন (২৪) এর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তাদের সম্পর্ককে বৈধ করার জন্য ওই নারী এক বছর আগে তার স্বামী রেজাউলকে তালাক দেয়। পরে প্রতিবেশী দেবর মিল্টনকে গোপনে বিয়ে করে। বিয়ের বিষয়টি তারা এক বছর গোপনে রাখে। এক পর্যায়ে ওই নারী গত শুক্রবার রাতে মিল্টনের বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে উঠে পড়েন। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী নতুন দম্পতিকে (দেবর-ভাবী) দেখতে ওই বাড়িতে ভিড় করেন।

এলাকায় ঘটনাটি জানাজানি হলে শনিবার গ্রাম্য সালিশ ডাকা হয়। ওই সালিশ বৈঠকে সিদ্ধান্ত হয় মিল্টন ও তার নতুন স্ত্রী’কে সূর্যাস্তের আগে এলাকা ছেড়ে চলে যেতে হবে। এ সিদ্ধান্ত না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মাতব্বরা হুঁশিয়ানি দেন। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দুপুরেই নতুন এ দম্পতিকে গ্রাম ছেড়ে যেতে হয়। তবে তারা কোথায় গেছেন তা দেখতে বলতে পারেননি।

শিবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, সালিশের বিষয় তিনি লোকমুখে শুনেছেন। তবে গ্রাম ছাড়া করার বিষয়টি জানেন না।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি লোকমুখে জানতে পেরেছেন। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন