• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারীদের বিদেশে পাচার করতো রুনা

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পটুয়াখালীর বাউফলে রুনা আক্তার (৩০) নামে এক মানবপাচারকারী দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৭টায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রুনা একই ইউনিয়নের কারখানা গ্রামের আনোয়ার চৌকিদারের মেয়ে।

জানা যায়, রুনা একটি সংঘবদ্ধ মানবপাচারকারী দলের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করতেন। রুনা আক্তার রাজধানীর পল্টন থানায় মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকাল ৭টার দিকে এসআই শামীম হাওলাদারের নেতৃত্বে একদল নারী পুলিশসহ রুনাকে তার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন