• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

মেয়ের নগ্ন ভিডিও করে হুমকি দিতেন মা!

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ফেনীর দাগনভূঞায় পর্নোগ্রাফি আইনে এক কিশোরীর (১৪) দায়ের করা মামলায় তার মাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দাগনভূঞা থানার পুলিশ এক আত্মীয়ের বাড়ি থেকে মাকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালত আসামিপক্ষের আইনজীবীর জামিনের আবেদন নাকচ করে কিশোরীর মাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পরে তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোরীর বাবা সৌদি আরব প্রবাসী। কিশোরীর মায়ের সঙ্গে এক ব্যক্তির দীর্ঘদিন থেকে অনৈতিক সম্পর্ক চলে আসছিল। ওই ব্যক্তির সঙ্গে মায়ের অন্তরঙ্গ মুহূর্ত কিশোরীর চোখে পড়ার পর থেকে ঘটনা প্রকাশ না করার জন্য মা ও ওই ব্যক্তি তাকে হুমকি দেয়। গত ২৪ মে রাতে ঘুমের মধ্যে কিশোরীর নগ্ন ছবির ভিডিও করেন তার মা ও ওই ব্যক্তি। পরে কিশোরী এর প্রতিবাদ জানায়। মেয়ের মুখ বন্ধ রাখার জন্য ওই ভিডিও প্রকাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় গত ১৯ জুন ওই কিশোরী বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে তার মা ও ওই ব্যক্তির বিরুদ্ধে দাগনভূঞা থানায় মামলা করে। এরপর অভিযুক্ত দুজন পালিয়ে যান।

দাগনভূঞা থানার এসআই আনোয়ার হোসেন জানান, পর্নোগ্রাফি আইনে মেয়ের দায়ের করা মামলায় মাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি পলাতক রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন