• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

দশ বছর পর পর কেন ড্রেজিং হয় না, প্রশ্ন মন্ত্রীর

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দশ বছর পর পর কেন কর্ণফুলী নদীতে ড্রেজিং হয় না- এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম। তিনি বলেন, কর্ণফুলী নদী এখন ড্রেজিং করাও সম্ভব হচ্ছে না। নদীর পাড়ে শিল্পকারখানা গড়ে ওঠায় এ সমস্যার সৃষ্টি।

শনিবার (২৬ জুন) চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল দূষণ রোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এ প্রশ্ন রাখেন সংশ্লিষ্টদের কাছে।

সভায় নদীর পাড়ের ভূমি বন্দর কেন শিল্প-কারখানাকে লিজ দিচ্ছে তা জানতে চান মন্ত্রী। এছাড়াও চট্টগ্রামের চলমান প্রকল্প নিয়ে তিনি বলেন, এমন কোনও অবকাঠামো তৈরি করা যাবে না যাতে সুফলের চেয়ে কুফল বেশি হবে।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লে. কর্নেল শাহ্ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন