• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

খাল থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পাবনার সুজানগরে একটি খাল থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।’

শনিবার (২৬ জুন) রাত ১০টায় উপজেলার হাটখালী ইউনিয়নের ভাদুরভাগ গ্রামের একটি খালের কচুরিপানার ভেতর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান, শনিবার রাতে ওই খালের কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

সুজানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহটি বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ এখানে ফেলে গেছেন দুর্বৃত্তরা। মরদেহটি ৩০ বছরের এক তরুণীর।

রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন