• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

রান্নাঘর থেকে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কালা মিয়া (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুন) সকালে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের ঊষাইরগাঁও গ্রামে অবস্থিত মেয়ের বাড়ির রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বীর মুক্তিযোদ্ধা একই ইউনিয়নের সাহেবের গাঁও গ্রামের মৃত আবদুল বারীর ছেলে।

পুলিশ জানায়, ঊষাইরগাঁও গ্রামে মেয়ের বাড়িতে অনেকদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন বীর মুক্তিযোদ্ধা কালা মিয়া। শনিবার (২৬ জুন) রাতে সবাই খাওয়া শেষে নিজ নিজ কক্ষে ঘুমাতে চলে যান। পরে সকালে উঠে কালা মিয়ার মেয়ে সালমা বেগম রান্নাঘরের আড়াইয়ের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

সালমা বেগম বলেন, আমার স্বামী তিন বছর আগে মারা যান। এরপর থেকে বাবা আমাদের বাড়িতেই থাকতেন। রোববার ভোরে রান্নাঘরে ঢুকে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। এসময় চিৎকার দিলে বাড়ির সবার ঘুম ভেঙে যায়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি আমরা তদন্ত করছি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন