• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

নদী থেকে হাত-পা-মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

২৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সাতক্ষীরার দেবহাটায় ইছামতি নদী থেকে হাত-পা-মাথাবিহীন অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলার ভাতশালা সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, মরদেহটি ভারতীয় কোনো নাগরিকে হতে পারে। জোয়ারের পানিতে ভাসতে ভাসতে বাংলাদেশ পাড়ে এসেছে। তবে মরদেহের সঙ্গে এমন নিষ্ঠুরতায় হতবাক সীমান্তপাড়ের বাসীন্দারা।

ভাতশালা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সামসুদ্দিন বলেন, ভাতশালা টহল ক্যাম্প হতে কিছুদূরে হাত, পা ও মাথাবিহীন একটি মরদেহ ভাসতে দেখে খবর দেন স্থানীয়রা। পরে আমরা সেখানে গিয়ে মরদেহটি নদীতে ভাসতে দেখি। বিষয়টি স্থানীয় থানা ও আমাদের অধিনায়ককে অবহিত করি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, খবর পেয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেহের সঙ্গে মাথা না থাকায় পরিচয় পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন