• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

ফোন করে ডেকে নিয়ে গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ

নিজস্ব সংবাদ দাতা / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

২৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তির নাম সাগর শেখ (৩০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার লক্ষী নারায়নপুর গ্রামের কলিম উদ্দিন শেখের ছেলে। এ ঘটনায় করা মামলার অন্য আসামিরা হলেন-সাগর শেখের সহযোগি নাজমুল ও বাবু এবং আনোয়ারা বেগম আনু (৪০)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী ওই নারী উপজেলার তেলিহাটি ইউনিয়নে একটি পোশাক কারাখানায় কাজ করেন। প্রায় তিন মাস আগে সাতক্ষীরা থেকে আসার সময় আসামি সাগরের সঙ্গে বাসে তার পরিচয় হয়। কথাবার্তার এক পর্যায়ে তাদের বন্ধুত্ব হয়। পরবর্তীতে রোববার দুপুর ২টায় সাগর তাকে বাঘের বাজার বাস স্ট্যান্ডে আসতে বলেন। পরে বেড়াতে যাওয়ার কথা বলে তাকে বঙ্গবন্ধু সাফারি পার্কের পাশে আনোয়ারা বেগমের বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকে লুকিয়ে থাকা তার দুই সহযোগী বাবু ও নাজমুলকে নিয়ে সাগর ভুক্তভোগীকে ধর্ষণ করেন। এসময় তারা ওই নারীর গলার সোনার চেইন, কানের দুল ও মুঠোফোন ছিনিয়ে নেয়।

ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার করার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন