• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

রোহিঙ্গাদের গুলিতে গুলিবিদ্ধ ৩ ভাই

নিজস্ব সংবাদ দাতা / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

৩০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প সংলগ্ন নিজ বাড়িতে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় স্থানীয় তিন সহোদর গুলিবিদ্ধ হয়েছেন। তাদের বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (৩০ জুন) দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ নেছারপার্ক (উত্তর), ব্লক-সি ৮, ক্যাম্প-২৭ (জাদিমুরা) এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রহমতুল্লাহ (৩০), সালামতুল্লাহ (২২) ও মোহাম্মদ হাছন (১৬)।

ক্যাম্পে কর্মরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক জানান, পূর্ব শত্রুতার জেরে মৃত বশিরের তিন ছেলে রোহিঙ্গা সন্ত্রাসী হাসেমুল্লা (৩০), নুরু (৩৫) ও আবু তাহের কালু স্থানীয় হাবিবুর রহমানের বাড়িতে অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে পালিয়ে যান। এতে হাবিবুর রহমানের ছেলে রহমতুল্লাহ, সালামতুল্লাহ ও মোহাম্মদ হাছন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে তাৎক্ষণিক এপিবিএন এবং টেকনাফ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন