ঢাকা   ১১:৪১:৩৭ পিএম, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের মধ্যে দেশে আসছে মডার্নার ২৫ লাখ টিকা

Reporter Name
  • Update Time : Thursday, July 1, 2021,
  • 207 Time View

০১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্সের আওতায় আগামীকাল শুক্রবার রাতে ১২ লাখ ডোজ মডার্নার টিকা দেশে আসছে। এছাড়া আগামী ৩ জুলাই শনিবার সকালে আসবে অবশিষ্ট ১৩ লাখ ডোজ টিকা।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালান পৌঁছবে। দ্বিতীয় চালান আসবে শনিবার সকালে।

মডার্নার এ টিকা গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

এর আগে গত ২৫ জুন স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভ্যাক্স সুবিধার (বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম) আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। সেই হিসেবে ওই উদ্যোগ থেকে পর্যায়ক্রমে প্রায় সাত কোটি টিকা দেয়ার কথা বাংলাদেশকে।

স্বাস্থ্যমন্ত্রীর এ বক্তব্যের একদিন পরই ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার টুইট করে জানান, কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র।

এরপর গত ২৯ জুন দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকা ঔষধ প্রশাসন অধিদফতরের অনুমোদন পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি