• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

হাসপাতালে নারীর মরদেহ রেখে লাপাত্তা কথিত স্বামী

নিজস্ব সংবাদ দাতা / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

০১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার মেরিন সিটি হাসপাতালে রুপা আক্তার নামে এক নারীকে (১৮) নিয়ে এসেছিলেন মো. রিয়াদ (২১) নামের এক যুবক। তিনি নিজেকে রুপার স্বামী পরিচয় দিয়েছিলেন। মুমূর্ষ অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনার কিছুক্ষণ পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর মধ্যে সটকে পড়েন রিয়াদ। বুধবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মোহাম্মদ রিয়াদ নামের ওই ব্যক্তি স্বামীর পরিচয়ে রুপা আক্তারকে মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান। তিনি জানান, মেয়েটি ঘুমের ওষুধ খেয়েছে। রাত ১০টার দিকে মেয়েটি মারা যায়। এটা শুনে মাস্ক আনার কথা বলে কথিত স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যান। তিনি জানান, ওই হাসপাতাল থেকে লাশটি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়। পরে সেটি মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত রুপার কোনো স্বজন যোগাযোগ করেননি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মেয়েটি বিষ পানে আত্মহত্যা করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন