• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

মৌলভীবাজারে লকডাউনে ঘুরতে বের হয়ে ৪৫ জন আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

লকডাউনের মধ্যে ঘুরতে বের হওয়ায় মৌলভীবাজারে ৪৫ জনকে আটক করা হয়েছে। লকডাউন ও করোনাকালীন স্বাস্থ্যবিধি অমান্য করে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় এবং দোকানপাট খোলায় তাদের আটক করা হয়।

শুক্রবার (২ জুলাই) সকাল সাড়ে ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৫ জনকে আটক করা হয়। লকডাউন উপেক্ষা করে অকারণে বাইরে ঘোরাফেরা, দোকানপাট খোলা ও যানবাহন চালানোর কারণে তাদের আটক করা হয়। এর মধ্যে অনেককে জরিমানাও করা হয়।

সকালে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার ও ফয়সাল মাহমুদ ফুয়াদের দুটি টিম। অভিযানে ২৮ জনকে ১০ হাজার ২০০ টাকা জরিমানা করার পাশাপাশি সাতজনকে আটক করা হয়। পরবর্তীতে স্বাস্থ্যবিধি প্রতিপালনের অঙ্গীকার করায় তাদের ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার বলেন, বেশির ভাগের মুখেই মাস্ক নেই। কোনো কারণ ছাড়াই অনেকে ঘুরতে বেরিয়েছেন। এদের মধ্যে কেউ কেউ জরিমানার টাকা দিতে পেরেছেন। তবে যারা টাকা দিতে পারেননি, তাদের সাময়িক আটক করা হয়েছে। যেন তাদের মধ্যে আইন না মানার অনুশোচনা তৈরি হয়। লকডাউন নিশ্চিত করতে পুরো জেলায় ২৩টি টিম মাঠে কাজ করছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন