• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লায় পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টা, যুবক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা ইপিজেড এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিককে (২০) ধর্ষণচেষ্টার অভিযোগে আজাদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। সে নগরীর উনাইসার গ্রামের সেলিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ইপিজেডের ১ নম্বর গেট থেকে অটোরিকশা ভাড়া নেন ওই নারী শ্রমিক। কিছুদূর যাওয়ার পর দিশাবন্দ-কালিকাপুর চৌমুহনী এলাকায় পৌঁছলে রিকশা বিকল হয়ে গেছে জানিয়ে তা থামানো হয়। পরে ওই তরুণী রিকশা থেকে নেমে ভাড়া দিতে গেলে চালক আজাদ তাকে ধর্ষণের চেষ্টা চালায় ও মারধর করে। এক পর্যায়ে ওই তরুণী অজ্ঞান হয়ে পড়লে চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকেলে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। ইপিজেড পুলিশ রাতেই আসামিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন