• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

খৎনার অনুষ্ঠান: জরিমানা গুনলো বাবা, খাবার গেলো এতিমখানায়

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনা সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে বন্দরে মহা ধুমধামে সুন্নতে খৎনার অনুষ্ঠান আয়োজন করায় এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় আমন্ত্রিত অতিথিদের জন্য রান্না করা খাবার স্থানীয় একটি এতিমখানায় দিয়ে দেয়া হয়। ঘটনাটি শুক্রবার (২ জুন) বন্দরের ধামগড় ইউনিয়নের গকুলদাসের বাগ এলাকায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

ইউএনও শুক্লা সরকার জানান, বন্দরের ধামগড় ইউনিয়নের গকুলদাসেরবাগ এলাকার এক ব্যক্তি শুক্রবার মহা ধুমধামে ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক লোককে দাওয়াত করা হয়। স্থানীয় ইউপি সদস্য করোনাকালে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে লোক সমাগম না করার অনুরোধ করেন। কিন্তু ইউপি সদস্যের কথা উপেক্ষা করে ওই ব্যক্তির বাড়ির উঠানে বিশাল প্যান্ডেল তৈরি করে ব্যাপক খাবার দাবারের আয়োজন করে।

এরপর শুক্রবার দুপুরে ওই বাড়িতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিথিদের জন্য রান্না করা খাবার স্থানীয় এতিমখানায় দিয়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন