• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার ধর্ষণ মামলা

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
নোয়াখালী, কাঠমিস্ত্রী, ঝুলন্ত, মরদেহ, উদ্ধার, পূর্বপশ্চিমবিডি

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার ধর্ষণ মামলায় দেলোয়ার হোসেন (২৬) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার বলেন, গত ২৪ জুন জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে দেলোয়ারকে তার প্রেমিকার বাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে উভয়পক্ষের লোকজন বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বলে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এক সপ্তাহ পরে আবার একই নারী দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলে ওই মামলায় তাকে শুক্রবার গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার হাজীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুগামিয়া বাড়ির দেলোয়ার হোসেন (২৬) তার এক আত্মীয়ের তালাক দেয়া স্ত্রীর (২২) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এক সন্তানের জননী ওই নারী গত কিছুদিন থেকে দেলোয়ারকে বিয়ে জন্য চাপ দিচ্ছিলেন।

কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় গত ২৪ জুন ৯৯৯-এ ফোন করে পুলিশ ডেকে দেলোয়ারকে আটক করান তিনি। এরপর আবার বিয়ের আশ্বাসে তাকে ছাড়িয়েও নেন। কিন্তু শেষ পর্যন্ত দেলোয়ার বিয়েতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) ওই নারী তার বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন