• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় অর্ধকোটি টাকার হেরোইনসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর আভিযানিক দল।

গ্রেপ্তার তরুণীর নাম মোছা. মুক্তি পারভীন (১৯)। তিনি গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর ৬ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের মেয়ে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ মুক্তিকে গ্রেপ্তার করে। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

র‌্যাবের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত মুক্তি নামের ওই তরুণী। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় তিনি হেরোইন সরবরাহ করে আসছিলেন। মাদকের কারবারে জড়িয়ে অল্পদিনেই তিনি প্রচুর অর্থের মালিক হয়েছেন। এ নিয়ে গোয়েন্দা সূত্রে তার বিরুদ্ধে কিছু তথ্য আসে। ওই গোপন তথ্যের সূত্র ধরে বেশ কিছুদিন ধরে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে ছিলেন মুক্তা। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তাকে হাতেনাতে হেরোইনসহ আটক করা হয়।

র‌্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর সাকিব জানান, আটক তরুণীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা করেছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন