• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

একই ম্যাচে হাসপাতালে ২ ক্রিকেটার

নিজস্ব সংবাদ দাতা / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

এক ম্যাচেই হাসপাতালে ভর্তি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই নারী ক্রিকেটার। অ্যান্টিগাতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান নারী দলের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এমন ঘটনা ঘটে। তাঁরা দুজন হলেন চেনিলে হেনরি ও চেডিয়ান নেশন। যদিও তাঁরা দুজনই এখন সুস্থ রয়েছেন।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সিডব্লিউআই জানায়, ‘চেনিলে হেনরি ও চেডিয়ান নেশনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছিল। হেনরি ও নেশন উভয়ই সচেতন ও স্থিতিশীল রয়েছে। তাদের দুজনকে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

ঘটনার সূত্রপাত পাকিস্তান নারী দলের ব্যাটিংয়ের সময়। ইনিংসের চতুর্থ ওভারে মিড অফে ফিল্ডিং করার সময় হঠাৎই মাঠে পড়েন হেনরি। তারপর ডাক্তার এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে নেশনও অসুস্থতা অনুভব করে। যে কারণে তিনি মাঠ ছেড়ে চলে যান। মাঠ ছেড়ে চলে যাওয়ার পর তাঁকেও স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। আগে ব্যাট করতে নেমে ১২৫ রান সংগ্রহ করেছিল ক্যারিবীয়রা। পরবর্তীতে বৃষ্টির কারণে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১১১ রান। শেষ ১২ বলে ২৩ রান তুলতে না পারায় ৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারী পাকিস্তানকে। এদিকে ৭ রানের জয় নিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন