• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন আমির খান

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভেঙে গেলো বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সংসার। কিরণ রাও-য়ের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন তিনি।

শনিবার (৩ জুলাই) একটি লিখিত বিবৃতির মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন আমির খান ও কিরণ রাও।

আমির-কিরণ জানান, তারা বেশ কিছু দিন ধরেই বিচ্ছেদের কথা ভাবছিলেন। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা জানিয়ে দিলেন। তবে বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানের জন্য তারা সবসময় সুসম্পর্ক বজায় রাখবেন বলেও জানালেন।

বিবৃতিতে তারা বলেন, ‘একসঙ্গে কাটানো ১৫টি সুন্দর বছরে আমরা অনেক আনন্দ ও অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমাদের মাঝে ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক গড়ে উঠেছে। আমরা আজাদের (সন্তান) অভিভাবকই থাকবো, একসঙ্গে বড় করে তুলবো তাকে। আমরা একসঙ্গে ছবি বানাবো, পানি ফাউন্ডেশন চালাবো এবং অন্যান্য প্রজেক্টের কাজ করবো। আমাদের সম্পর্কের এই নতুন ধাপে পাশে থাকার জন্য পরিবার ও বন্ধুদেরকে ধন্যবাদ। তাদের ছাড়া নিশ্চিন্তে এই পদক্ষেপ নিতে পারতাম না। আমাদের শুভাকাঙ্ক্ষীদের শুভকামনা ও দোয়া চাই। আশা করছি, আমাদের মতো আপনারাও এই বিচ্ছেদকে শেষ মনে করবেন না। এটা আমাদের নতুন এক যাত্রা।’

প্রসঙ্গত, আমির খান অভিনীত ‘লাগান’ সিনেমায় সহকারী পরিচালক ছিলেন কিরণ রাও। সেখানেই তাদের প্রথম পরিচয়। এরপর ২০০৫ সালে সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন আমির ও কিরণ। ২০১১ সালে সারোগেট পদ্ধতিতে একটি পুত্র সন্তানের বাবা-মা হন তারা।

এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন