• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

মৌলভীবাজার থেকে শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মৌলভীবাজার থেকে শিশুসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) রাতে শহরের কোদালীপুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটকরা সবাই কক্সবাজারের কুতুপালং ও বালুখালী ক্যাম্পের ৮ ও ৩২ নং ক্যাম্পের বাসিন্দা। রাতে এক প্রেস ব্রিফিয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

পুলিশ যায়, পাঁচদিন আগে আটকরা কাজের সন্ধানে কক্সবাজারের কুতুপালং এবং বালুখালী ক্যাম্প থেকে বিশেষ কৌশলে বেরিয়ে প্রথমে চট্টগ্রামে আসে। সেখানে কাজের কোনো ব্যবস্থা করতে না পারায় তারা মৌলভীবাজারে চলে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো জিয়াউর রহমান জানান, শুক্রবার রাতে শহরের কোদালীপুল বাসস্ট্যান্ড এলাকায় নারী-পুরুষ, শিশুদের একটি দলকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পরে পুলিশ সদস্যরা সবাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের পরিচয় জানা যায়।

পুলিশ সুপার মো. জাকারিয়া শুক্রবার রাতে সাংবাদিকদের জানান, কুতুপালং এবং বালুখালি ক্যাম্প থেকে বের হয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে কক্সবাজার ও উখিয়া থানায় যোগাযোগ করা হচ্ছে। আটকরা থানায় পুলিশ হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন