• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গাজীপুরে বোরকা পরে ছাগল চুরির সময় ধরা পড়লেন ৪ জন

নিজস্ব সংবাদ দাতা / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের কালীগঞ্জে মেয়ে সেজে বোরকা পরে ছাগল চুরি করার সময় শান্ত (১৩) নামের এক কিশোরকে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এসময় ছাগল চোর চক্রের দুই নারী সদস্যসহ ইজিবাইক চালককেও আটক কর হয়।

আটক ছাগল চোর চক্রের দুই নারী সদস্যরা হলো- উপজেলার চিনিশপুর (নন্দীপাড়া) গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে রূপা আক্তার (২৫), একই ইপজেলার বাশাইল গ্রামের মানিক মিয়ার ছেলে ইজিবাইক চালক শরীফ মিয়া, এবং পাশের রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের হালিম মিয়ার মেয়ে মিতু আক্তার (২৪)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, শনিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের একটি মাঠে দু’টি ছাগল বাঁধা ছিল। ওই মাঠ থেকে ছাগল চোর চক্রের ওই সদস্যরা দু’টি ছাগল ব্যাটারি চালিত ইজিবাইকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তারা। বক্তারপুর মোড়ে পৌঁছালে তাদেরকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা তাদের আটক করে ৯৯৯-এ ফোন করে। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং কিশোর শান্ত মেয়ে সেজে বোরকা পরে মাঠ থেকে ছাগল চুরি করছিলো বলে জানায়।

আটককৃতদের কাছ থেকে দু’টি ছাগল ও একটি ব্যাটারি চালিত ইজিবাইক জব্দ করা হয়েছে। রোববার (৪ জুলাই) তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেল জহাজতে পাঠানোর নির্দেশ দেয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন