• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

ভারী বর্ষণে তলিয়ে গেছে রোহিঙ্গাদের অর্ধশতাধিক ঘর

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গাদের অর্ধশতাধিক ঘর। এ ছাড়া মাটি সরে গিয়ে রোহিঙ্গা শিবিরের কাটাতারের সীমানা প্রাচীরের পিলার ধসে পড়েছে।

রোববার (৪ জুলাই) বেলা ১১টার দিকে টেকনাফের উনছিপ্রাং ও উখিয়ার থ্যাংখালী ক্যাম্পে এ চিত্র দেখা গেছে।

এপিবিএনের কর্মকর্তারা বলছেন, টানা বৃষ্টির কারণে টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের এ ব্লকের প্রায় ২০টি ঘর পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হওয়ায় এসব ঘরে রোহিঙ্গারা থাকতে পারছেন না।

এ ছাড়া উখিয়ার থ্যাংখালী ক্যাম্পে আরও অন্তত ৩০টি বসতি প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ভারী বর্ষণের কারণে মাটি সরে গিয়ে শিবিরের কাটাতারের সীমানা প্রাচীরের পিলার ধসে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, আমাদের কাছে খবর আছে উনছিপ্রাং ক্যাম্পে ২০টির মতো রোহিঙ্গা বসতি প্লাবিত হয়েছে। তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ক্যাম্প ইনচার্জসহ এপিবিএন কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসৌদ্দজা নয়ন বলেন, প্লাবিত হওয়ার নির্দিষ্ট সংখ্যা জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। তবে কিছু কিছু ক্যাম্প প্লাবিত হয়েছে। পানি নেমে গেলে সবঠিক হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন