• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

ভবিষ্যতের জন্য নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন কাজলের বোন!

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছেন কাজলের বোন অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়। সেই ঘটনার ৪ বছর পরে ঘটনাটি জানালেন অভিনেত্রী। এখন তার বয়স ৪৩ বছর।

ঠিক ১০ বছর আগে ৩৩ বছর বয়সে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চেয়েছিলেন তনিশা। কিন্তু চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন, এই বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করার প্রয়োজন নেই। তখনো প্রাকৃতিক উপায়ে সন্তান ধারণ করার সম্ভাবনা থাকে। যে বয়সে গিয়ে তনিশার মনে হবে যে তিনি সন্তান চান, কিন্তু প্রাকৃতিক উপায়ে আর সম্ভব নয়, সেই সময়ে তিনি সংরক্ষণের পথে হাঁটতে পারেন।

চিকিৎসকের কথা মতো ৩৯ বছর বয়সে তিনি ডিম্বাণু সংরক্ষণ করেন। সেই কথা জানান সম্প্রতি। কিন্তু এই মুহূর্তে আর সন্তান ধারণ করতে চান না তনিশা। প্রয়োজন হলে তিনি দত্তক নেবেন বলেও জানালেন।

আর তাই তিনি মহিলাদের উদ্দেশে বললেন, মহিলা মানেই সন্তান ধারণ করতে হবে, এই ধারণা ঠিক নয়। এমনকি বিয়ে করতে না চাইলে, করবেন না। পাশে একজন পুরুষকে নিয়ে নিজের জীবনের সংজ্ঞা তৈরি করতেই হবে, এর মানে নেই।

অভিনেত্রী জানালেন, তার মা, তনুজা এই সমস্ত বিষয়ে বরাবরই উদারমনস্ক। তার ভাবনাচিন্তা যুগের থেকে অনেকটাই এগিয়ে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন