• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

গোল্ডেন বুটের লড়াইয়ে কোপায় এগিয়ে যারা

নিজস্ব সংবাদ দাতা / ২৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এর আগে অবশ্য প্রথম সেমি-ফাইনালে পেরুকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখে ব্রাজিল।

রোববার ভোরে আর্জেন্টিনা-ব্রাজিল নামবে শিরোপার লড়াইয়ে। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কার নিয়েও আর্কষণ রয়েছে দর্শকদের। কে পাচ্ছেন এবারের আসরের গোল্ডেন বুট? এই প্রশ্নের সম্ভাব্য উত্তর হতে পারে ‘লিওনেল মেসি’। ৪ গোল করে এখন পর্যন্ত এগিয়ে আছেন তিনিই।

সর্বোচ্চ গোলের তালিকায় মেসির পরই রয়েছেন তার সতীর্থ লাওতারো মার্টিনেস। তিনটি গোল করেছেন এই ফরোয়ার্ড। দু’টি করে গোল করেছেন ১১ জন। এর মধ্যে আছেন ব্রাজিলীয় তারকা নেইমারও।

এছাড়া দুটি গোল করেছেন আর্জেন্টিনার পাপু গোমেজ। পেরু ও কলম্বিয়ার বেশ কয়েকজন করেছেন দুই গোল করে। তবে তৃতীয় স্থান নির্ধারণীতে বিশেষ কিছু করলে তাদের মধ্যে কেউ ছাড়িয়ে যেতে পারেন মেসি-নেইমারদের। তবে এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তাই বলা যায়, মেসি, নেইমার বা মার্টিনেসের মধ্যে কেউই জিততে চলেছেন এবারের গোল্ডেন বুট।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন