• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন

প্রাইভেট পড়ানোর দায়ে শিক্ষিকার জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ফেনীর সোনাগাজীতে প্রাইভেট পড়ানোর দায়ে জাহিয়া আহমেদ নামের এক শিক্ষিকাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষিকা উপজেলার চর দরবেশ ইউনিয়নের কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আদালত সূত্র জানায়, চলমান লকডাউন ভঙ্গ করে ওই শিক্ষিকা স্কুল সংলগ্ন একটি কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত ২০ থেকে ৩০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের মারফতে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে জাহিয়া আহমেদকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে লকডাউন ভঙ্গ করে আগামীতে প্রাইভেট পড়াবেন না মর্মে তার থেকে মুচলেকা নেয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম চলমান রাখা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন