• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
“ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশন”এর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীকে শুভেচ্ছা হ্যাটট্রিক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনকে সংরক্ষিত নারী আসনে দেখতে চায় তৃণমূল মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি মেঘনায় মাদক নির্মূলে কঠোর বার্তা, জিরো টলারেন্সের ঘোষণা নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

এরিক এরশাদের ৩ মিনিটের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তিন মিনিটের সংবাদ সম্মেলন করেছেন হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে তিনি সংক্ষিপ্ত এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তার সঙ্গে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ থাকলেও মা বিদিশা ছিলেন না।

এরিকের অভিযোগ, আমার এবং মা বিদিশা এরশাদের যদি কোনও ক্ষতি হয়, তাহলে এর জন্য দায়ী থাকবেন চাচা জি এম কাদের। সংবাদ সম্মেলনে তিন মিনিটের বক্তব্য শেষে সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে এরশাদ ট্রাস্টি বোর্ডের সদস্য রুবায়েত হোসেন দ্রুত এরিককে সংবাদ সম্মেলনস্থল থেকে নিয়ে যান। তবে, সংবাদ সম্মেলনে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, ‘জাতীয় পার্টির অফিসিয়াল পেজে এরিক ও বিদিশার নিউজ শেয়ার করা হচ্ছে। সব ষড়যন্ত্রের জন্য জি এম কাদের দায়ী। এরিককে সরাতে পারলে তিনি ট্রাস্টের সম্পদ দখল করতে পারবেন। জি এম কাদের এরশাদ পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন