• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

করোনা আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে রেখে ‘পালালো’ স্বামী

নিজস্ব সংবাদ দাতা / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তি হয়েছেন আসমা আক্তার (৩৮) নামে এক নারী। ভর্তি পর স্ত্রীকে হাসপাতালে রেখে স্বামী মোজাম্মেল চলে গেলে ২৪ ঘণ্টায়ও মিলেনি খোঁজ। পরে বুধবার (৭ জুলাই) রাত ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আসমা আক্তারের।

এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত আসমা আক্তারের বাড়ি ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৌলভীপাড়ায়।

জানা গেছে, করোনা পজেটিভ হওয়ায় মঙ্গলবার (৬ জুলাই) সকালে চমেক হাসপাতালে আসমা আক্তারকে ভর্তি করান স্বামী মোজাম্মেল। স্ত্রীকে ভর্তি করানোর পর থেকে উধাও হয়ে যায় স্বামী। রাতে রোগীর অবস্থার অবনতি হলে হাসপাতালের রেজিস্ট্রারে থাকা স্বামীর নম্বরে যোগাযোগ করেন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকরা। কিন্তু ফোন বন্ধ থাকায় পাওয়া যায় নি তাকে। পরে বুধবার দিবাগত রাত ১টার দিকে স্ত্রীর মৃত্যু হয়। কোনো স্বজনকে পাওয়া না যাওয়ায় চমেক মর্গে রাখা হয়েছে আসমার মরদেহ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, মহিলাটি মারা যাওয়ার পর থেকে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছি রেজিস্ট্রার বইয়ে থাকা ফোন নাম্বারে। কিন্তু ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন