• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু, আরেক ভাই আইসিইউতে

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নাটোর শহরের চকরামপুরের বিখ্যাত ইসলামিয়া হোটেলের (পচুর হোটেল) স্বত্বাধিকারী শরিফুল ইসলাম পচু (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর খবর শুনে বড় ভাই বাবলু ইসলামও (৭০) মারা যান। আরেক ভাই জাহাঙ্গীর আলম করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন।

শুক্রবার (৯ জুলাই) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম পচুর মৃত্যু হয়। এ খবর শুনে সকালে হার্ট অ্যাটাকে মারা যায় বড় ভাই বাবলু ইসলাম।

শরিফুল ইসলাম পচুর নিকটাত্মীয়রা জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন পচু। এ খবর বাড়িতে পৌঁছালে বাবলু বাড়িতে মারা যান।

প্রসঙ্গত, কয়েক দশক আগে রাস্তার ধারে ছোট্ট একটি বেড়া দিয়ে নাটোর চকরামপুর এলাকায় গীতি সিনেমা হলের পাশে হোটেল ব্যবসা শুরু করেন শরিফুল ইসলাম পচু। প্রথম দিকে দূরপাল্লার ট্রাক ড্রাইভার তার হোটেলের প্রথম খরিদ্দার হলেও ধীরে ধীরে সততা, দক্ষতা ও ভালো রান্নার গুণে দেশব্যাপী ছড়িয়ে পড়ে তার সুনাম। বাড়তে থাকে তার ব্যবসার পরিধি। স্বনামধন্য হোটেল ব্যবসায়ী হিসেবে তিনি পরিচিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন