• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

বগুড়ায় গরু চুরির মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বগুড়ার ধুনটের বিভিন্ন গ্রাম থেকে সাতটি গরু চুরির মামলায় সাজিদুল ইসলাম সুজন (৩৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরের পর ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সুজন উপজেলার কৈয়াগাড়ি গ্রামের রেফাজ উদ্দিনের ছেলে। তিনি ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক।

জানা যায়, সাজিদুল ইসলাম সুজন দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত ২৪ মে রাতে উপজেলা উল্লাপাড়া থেকে দুটি, এলাঙ্গী থেকে দুটি ও পাকুড়িহাটা গ্রাম থেকে তুনটি গরু চুরি করেছে সুজন। এ ঘটনায় উল্লাপাড়া গ্রামের আশাদুল হক বাদী হয়ে ২৭ মে থানায় একটি মামলা দায়ের করেন।

এ ছাড়াও ভান্ডারবাড়ি ইউনিয়ন এলাকা থেকে তিনটি দোকানের মালামাল ও স্থানীয় ইউনিয়ন পরিষদের একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার এবং আইপিএসের ব্যাটারীসহ প্রায় তিন লাখ টাকার সামগ্রী চুরির ঘটনায় সন্দেহের তীর সুজনের দিকে। থানা পুলিশ ২২ জুন সুজনের বাড়ি থেকে বিভিন্ন স্থান থেকে চুরি করা বেশ কিছু মালামাল জব্দ করেছে। এ ঘটনার পর থকে সুজন পলাতক ছিলো।

উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, অনেক দিন আগে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে সাজিদুল ইসলাম সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে দলের সঙ্গে সুজন জড়িত নেই।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গরু চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুজনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এলাকার অন্যান্য চুরির ঘটনার সাথে জড়িত আছে কিনা তা খাতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন