• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যশোরে গ্রেপ্তার আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ধামইরহাটে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু জুলাই গণ-অভ্যুত্থান দিবসে নোবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ উপজেলা গড়ার প্রত্যয় হালুয়াঘাটে ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন, অনুসন্ধানে মিলল সত্যতা বাঘায় গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কুপিয়ে আহতের ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘বাংলা দর্পণ সিজন-৭’ অনুষ্ঠিত টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেপ্তার

ভারতে জিকাভাইরাস সংক্রমণ, সতর্কতা জারি

নিজস্ব সংবাদ দাতা / ৩০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই এবার কেরালায় হানা দিয়েছে জিকাভাইরাস। ইতোমধ্যে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ১৪ জনের ক্ষেত্রে মশাবাহিত এই জিকাভাইরাস সংক্রমণের খবর আসার পর রাজ্যজুড়ে সব জেলায় সতর্কতা ঘোষণা করা হয়েছে।

ত্রিভেনড্রাম (বর্তমানে তিরুবন্তপুরম) জেলায় জিকা সংক্রমণ শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। আক্রান্তদের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী।

কেরালার স্বাস্থ্য সচিব ড. রাজন খোবরগাদে বলেন, রোগটি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং নিবিড় নজরদারির জন্য রাজ্য সরকার জিকাভাইরাসের প্রাদুর্ভাব অঞ্চলে দল পাঠিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে জানান, ভাইরাসটি প্রথম শনাক্ত হয় ২৪ বছর বয়সী এক গর্ভবতী নারীর দেহে। তিনি কাছের তামিলনাড়ু রাজ্যর সীমান্তবর্তী একটি শহরের বাসিন্দা।

গত ২৮ জুনে ওই নারী জ্বর, মাথাব্যথা এবং শরীরে র‌্যাশ নিয়ে কেরালার রাজধানী শহর ত্রিভেনড্রামের একটি হাসপাতালে ভর্তি হন। ৭ জুলাই বুধবার একটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

তবে তার অবস্থা এখন স্থিতিশীল। বাচ্চার জন্মও স্বাভাবিকভাবেই হয়েছে, এমনকি রাজ্যের বাইরে ভ্রমণের ইতিহাসও এই নারীর নেই।

মৌসুমি বৃষ্টির ফলে জিকাভাইরাস সংক্রমণের স্থানগুলোতে এই ভাইরাসবাহিত মশা বেড়ে যাচ্ছে বলে শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন