• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

অদ্ভূত শর্তে সঙ্গী খুঁজছেন ৮৫ বছরের নারী

নিজস্ব সংবাদ দাতা / ৩৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

১০ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বয়স বেড়ে যাওয়া হাতে নেই তার। তবে চাইলে মনের বয়স তিনি আটকাতেই পারেন। ৮৫ বছরের হ্যাটির রেট্রোএজ-এর জীবন দর্শন অন্তত এরকমই। আর এই জীবন দর্শনকে তিনি ‘হ্যাটিটিউড’ বলতে ভালবাসেন।

তিনি এতোদিন ৩৯ বছর বয়সি এক প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় এখন নতুন প্রেমিকের সন্ধান করছেন হ্যাটি। শর্ত একটাই- প্রেমিকের বয়স ৩৫ বছরের কম হতে হবে।

প্রেমিক খুঁজে পাওয়ার বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই দেখছেন হ্যাটি। বিভিন্ন ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলেছেন। বিবরণে লিখেছেন, আমি এখন একা, এই মুহূর্তে কোনো সম্পর্কে নেই। তবে সঙ্গী পেতে চাই। সুখের সন্ধানে আছি।

এই সুখের খোঁজ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা অ্যাপে নিজের পরিচয়ের কলামে বুঝিয়ে দিয়েছেন হ্যাটি। নিজেই নিজেকে ‘আবেদনময়ী নারী’ বলে উল্লেখ করেছেন তিনি।

জানা গেছে, হ্যাটি পেশাদার মডেল। তার বাড়ি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ফ্যাশন দুনিয়া তার মতো বয়স্ক মডেলদের সিনিয়র মডেল বলে।

হ্যাটি কমবয়সিদের সঙ্গে পাল্লা দিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। মাঝে মধ্যেই তার ফটোশ্যুট চলে। শ্যুটিংয়ের সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন হ্যাটি।

এই বয়সেও ফিটনেসে অনেককে টেক্কা দিতে পারেন। হাঁটা চলা সুঠাম, ৮৫ বছরেরও ন্যুব্জতা আসেনি। মেশিনের সাহায্য নিয়ে হলেও এখনো শীর্ষাসন করতে পারেন।

নিয়মিত যোগব্যায়ামও করেন। ফ্যাশন দুনিয়ার কমবয়সি সহকর্মীরা তাকে ডাকেন ‘গ্ল্যাম গ্র্যান’ বলে। যার অর্থ সুন্দরী দাদি।

৪৮ বছর বয়সে বিবাহবিচ্ছেদ হয় হ্যাটির। তার পর থেকেই একের পর এক প্রেমিক বদলেছেন। তবে হ্যাটি জানিয়েছেন, বরাবরই কম বয়সি পুরুষদের সঙ্গ নিয়েছেন তিনি।

তার আগের প্রেমিকের বয়স ছিল ৩৯ বছর। তার সঙ্গে হ্যাটির সম্পর্ক কিছুটা দীর্ঘ হয়েছিল। সেই সম্পর্কে সম্প্রতি ছেদ পড়েছে। এখন তাই নতুন প্রেমের খোঁজ করছেন হ্যাটি। সূত্র: আনন্দবাজার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন