ঢাকা   ১১:৩৯:৩৬ পিএম, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার জনবান্ধন কেউ না খেয়ে থাকবেনা : কুজেন্দ্র লাল ত্রিপুরা

Reporter Name
  • Update Time : Saturday, July 17, 2021,
  • 206 Time View

১৭ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

খাগড়াছড়ি প্রতিনিধি :

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব যখন দিশেহারা। সেই সাথে দিশেহারা পুরো দেশ। প্রতিদিন রেকর্ড হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রানঘাতি করোনার সংক্রমণ এড়াতে বিদ্যমান সরকারের দেওয়া লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে মাটিরাঙ্গা উপজেলার নিম্নআয়ের মানুষ। নিম্নআয়ের কর্মহীন ২৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও চিকিৎসা সামগ্রী প্রদান করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

শনিবার (১৭ জুলাই) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে চিকিৎসা সামগ্রী প্রদান ও কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূইঁয়া, জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ফারজানা আক্তার ববি, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খাঁন, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী প্রমুখ।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর উপহার ২৫০ পরিবারের মাঝে বিতরণ করা হয় প্রতি পরিবারকে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, লবন ১ কেজি ও ১ লিটার সয়াবিন তৈল ১টি সাবান প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধের জন্য মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি অক্সিজেন ফ্লো মিটার ২টি বাইপেপ মেশিন প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সরকার। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার,১০টি অক্সিজেন ফ্লো মেশিন ২টি বাইপেপ মেশিন প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে কোন মানুষ না খেয়ে থাকবেনা। দেশের নাগরিক আমরা আমাদের দায়িত্ব পালন না করার কারণে সরকার কঠোর লকডাউন দিয়েও আমাদেরকে ঘরে রাখতে পারছে না। সরকার কঠোর লকডাউন দিয়েছেন মানুষদের নিরাপদে রাখার জন্য হাসপাতাল মুখী না হয়ে নিজেরা সচেতন হয়ে চলতে হবে তাহলে নিজের পরিবার সুস্থ্য থাকবে, রাষ্ট্র নিরাপদ থাকবে তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে হবে। সকলকে সরকারের দেওয়া বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে চলার জন্য আহ্বান জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি