• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
“ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশন”এর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীকে শুভেচ্ছা হ্যাটট্রিক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনকে সংরক্ষিত নারী আসনে দেখতে চায় তৃণমূল মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি মেঘনায় মাদক নির্মূলে কঠোর বার্তা, জিরো টলারেন্সের ঘোষণা নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড.খন্দকার মোশাররফ হোসেন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

২০ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

দেশ-বিদেশে অবস্থানরত বিএনপি’র নেতা-কর্মী, সমর্থক,শুভার্থী,শুভাকাংখী- বিশেষ করে দাউদকান্দি,মেঘনা, তিতাস ও হোমনা উপজেলা তথা প্রিয় দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা এবং সালাম জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও সাবেক মন্ত্রী
ড.খন্দকার মোশাররফ হোসেন!

দেশবরেণ্য বর্ষীয়াণ রাজনীতিক-
ড.মোশাররফ এক শুভেচ্ছা বার্তায় বলেছেন,”পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ও মহিমায় সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি এবং সমৃদ্ধি। আমি মহান আল্লাহর কায়মনোবাক্যে প্রার্থনা করছি- আপনাদের আগামী দিনগুলো আরও সুন্দর, নিরাপদ এবং শান্তিময় হোক, পরিবার-পরিজন নিয়ে ভালো থাকুন! এই মহামারি পরিস্থিতিতে স্বাস্থবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পড়ুন, সাবধানে থাকুন! আল্লাহ আপনাদের সহায় হোন।”
ড.মোশাররফ বলেন,’বাংলাদেশে বর্তমানে করোনা আগ্রাসনের তীব্রতা অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। মানুষ চরম উৎকন্ঠা ও বিপদসংকুল অবস্থায় রয়েছে। তাই স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সামাজিক দূরত্ব বজায় রাখা অতীব জরুরী। খোলামেলাভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করা মোটেও সমীচীন হবে না।
তিনি বলেন, “স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর স্বার্থে পবিত্র ঈদ উপলক্ষে- স্বশরীরে উপস্থিত হয়ে আমার সাথে শুভেচ্ছা বিনিময় করা থেকে বিরত থাকার জন্য দলীয় নেতা-কর্মীসহ সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।”

নন্দিত নেতা ড. মোশাররফ বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন। যাতে আল্লাহ-তায়ালা আমাকে সুস্থ রাখেন এবং সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে পারি।”
সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক!

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন