• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলায় ৩ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

লকডাউনের সপ্তম দিনে টাঙ্গাইলে মানুষের অবাধ বিচরণ,স্বাস্থ্যবিধি উপেক্ষিত

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

২৯ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

 

কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে বৃহস্পতিবার (২৯ জুলাই) টাঙ্গাইলের প্রশাসনের তৎপরতা থাকলেও সর্বত্র বাড়ছে মানুষ অবাধ বিচরণ।শহরের বিভিন্ন স্থানে মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো।এছাড়া মানুষের মধ্যে বিধিনিষেধ মানতে অনীহা লক্ষ্য করা গেছে।

টাঙ্গাইল শহরে মানুষের চলাচল বেড়ে যাওয়ায় আদৌও মনেই হয় না কোন কঠোর লকডাউন ও বিধিনিষেধ চলছে।

কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে সড়কে যানবাহন ও মানুষের চলাচল আগের দিনগুলোর চেয়ে বহুগুণে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আগের দিনের চেয়ে বেশি তৎপর দেখা গেলেও দোকানি, ক্রেতা, পথচারী অনেকেরই মাস্ক মুখে থাকছে না।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কেউ চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছেন, আবার কেউ কাঁচাবাবাজারে ঘোরাঘুরি করে চলে যাচ্ছেন। আবার কেউ অযথা সড়কে, দোকান পারে ভীড় করছেন। আগের দিনের তুলনায় এদিন কাঁচাবাজার, মাছ ও মুদি দোকানে লোকজনের চলাচল বেড়েছে কয়েকগুণ।

টাঙ্গাইলের প্রধান সড়কগুলো ছাড়াও ছোট সড়কগুলোতে মানুষের সঙ্গে যানবাহনের সংখ্যাও অনেক বেশি দেখা যাচ্ছে। শহরের নিরালা মোড় এলাকায় পুলিশ আর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখা গেছে। নানা ছুঁতোয় বের হওয়া মানুষসহ যারা দোকান খুলেছেন, মাস্ক পরে নাই তাদের করা হচ্ছে জরিমানা।

দ্বিতীয় ধাপের কঠোর লকডাউনের সপ্তম দিনেও সরকারী নির্দেশনায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা থাকলেও শহরের প্রতিটি এলাকায় দোকানপাট খোলা ছিল। এছাড়াও নির্দেশ অমান্য করে জেলা শহর ও উপজেলা সদরে ছোট ছোট সকল প্রকারের অনেক যানবাহন বেড়ে যাওয়ায় শহরের রাস্তায় যানবাহনের চলাচল ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন