• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

লকডাউনে আইএইচসিআরএফ’র ঈদ পরবর্তী খাদ্য বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

৩০ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

 

অলিউল্লাহ, রাজশাহী।।

রাজশাহীতে মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন(আইএইচসিআরএফ) করোনাকালীন দূর্যোগে রাজশাহী নগরীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে।

শুক্রবার (৩০ জুলাই) জুম্মা নামাজের পর রাজশাহী অনুরাগ কমিউনিটি সেন্টার গেটের সামনে ২০০ জন দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তারা ।

আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানীর সার্বিক তত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়। তারা বলেন যতোদিন লকডাউন ততোদিন এ কর্মসূচি চলমান থাকবে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রাজশাহীর আলোর নির্বাহী সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো, বিডি সোশ্যাল নিউজ ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, বিডি সোশ্যাল নিউজ স্টাফ রিপোর্টার মনিরুল জামান মনি প্রমুখ।

এছাড়াও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) আইন বিষয়ক সম্পাদক এড. শহিদুল ইসলাম,
প্রচার সম্পাদক মাসুক আলম খান, জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল হক টিটু,
সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন হীরা, জালাল আহমেদ,আইয়ুব আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন