• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

গোদাগাড়ীর বিভিন্ন কেন্দ্রে টিকা প্রদান কর্মসুচী পালন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

৭ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

অলিউল্লাহ, রাজশাহী ঃরাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কোভিড- ১৯ করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে তিনটি করে ভ্যাকসিন বুথ স্থাপন করা হয়েছে।শনিবার সকাল ১০ টায় বিভিন্ন বুথ ঘুরে দেখা যায় এর বাস্তব চিত্র।জানা যায়,রাজশাহী জেলায় মোট ২৫৫৬০০ টি টিকা বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে প্রদান করা হবে।
স্বাস্থ্য বিধি নিষেধের বিষয়ে প্রশাসন তৎপর থাকলেও অনেকেই মানছেন না স্বাস্থ্য বিধি।

গোদাগাড়ী পৌরসভার আওতায় শাহ সুলতান কামিল মাদ্রাসায় টিকা নিতে আসা গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর আলী বলেন, আমরা স্বাস্থ্য বিধি মেনে টিকা নেওয়ার চেষ্টা করছি এবং পরিবার পরিজনের সকলকেই টিকা নিতে উৎসাহ দিচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা-ডঃ মোঃ আবু তালেব বলেন,সকাল ৯ টা থেকে টিকাদান কর্মসূচী সূচি শুরু হয়েছে। এখনো চলছে এবং আমরা প্রতিটি বুথে ২০০ করে ভ্যাকসিন প্রদান কর্মসূচী হাতে নিয়েছি।

উপজেলা কর্মকর্তা জানে আলম বলেন,আমরা প্রতিটি কেন্দ্রে আনসার,পুলিশ এবং জন প্রতিনিধিদের সহযোগিতায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করেছি।যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও নজর দিয়েছি।পাশাপাশি আমরা বয়স্কদের বসার ব্যবস্থা করে দিয়েছি যেন তাঁদের ভোগান্তি না হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন