• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

সাবেক মন্ত্রী এম.কে আনোয়ারের সহধর্মিণীর ইন্তেকালে ড.মোশাররফের শোক প্রকাশ

নিজস্ব সংবাদ দাতা / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

১১ অক্টোবর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

দেশবরেণ্য বর্ষীয়াণ রাজনীতিক,বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন এক শোকবাণীতে–
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মরহুম এম.কে আনোয়ারের স্ত্রী মাহমুদা আনোয়ারের(৮৬)’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

তিনি এক শোকবার্তায় মরহুমা মাহমুুদা আনোয়ারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানান।

ড. মোশাররফ বলেন, মরহুম এম.কে আনোয়ারের সহধর্মিনীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাভিভূত।
‘আমি মহান আল্লাহ তায়লার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি-
মরহুমার জীবদ্দশায় সেবামূলক ও সদকায়ে জারিয়া কাজগুলো আল্লাহ যেন তার নাজাতের উসিলা হিসাবে কবুল করেন,তাঁকে ক্ষমা করে দেন এবং বেহেশতের মেহমান হিসাবে ঠাঁই দেন, আমিন!’

“ড.খন্দকার মারুফ হোসেনের শোক”

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী ড.খন্দকার
মারুফ হোসেন পৃথক শোকবাণীতে– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এম.কে আনোয়ারের স্ত্রী মাহমুদা আনোয়ারের(৮৬)’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ড.মারুফ এক শোকবার্তায়- মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানান।

উল্লেখ্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এম.কে আনোয়ার সাহেবের স্ত্রী ও মাহমুদ আনোয়ার কাইজারের শ্রদ্ধেয়া মা মাহমুদা আনোয়ার (৮৬) বার্ধক্যজনিত কারণে আজ রোববার দুপুর ২.৪০ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন