• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদ দাতা / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

২৪ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বকেয়া বেতনের দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টার পরে শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন। তারা পোশাক কারখানায়ও ভাঙচুর চালায় বলে খবর পাওয়া গেছে।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করে জানান, সকাল থেকে বেশ কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছেন। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এদিকে, সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল ব‌্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন