• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

শিক্ষার্থীদের কম ভাড়ায় চলাচল নিশ্চিত করা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

২৭ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

শিক্ষার্থীদের কম ভাড়ায় চলাচল নিশ্চিত করা উচিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ক্র্যাক প্লাটুনের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

হাফ ভাড়ার দাবিতে রাজপথে রয়েছে শিক্ষার্থীরা, এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, এ প্রশ্নে আসাদুজ্জামান খান বলেন, সড়কমন্ত্রীর সঙ্গে পরিবহন মালিকদের বোধ হয় একটা সমঝোতা হয়েছে। ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়ে তার মুখ থেকে শোনাই ভালো হবে।

দেশে অতীতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর প্রসঙ্গে টেনে তিনি বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এ রকম অর্ধেক ভাড়ায় চলেছি।

হাফ ভাড়ার দাবিতে রাজপথে শিক্ষার্থীদের অবস্থান যৌক্তিক মনে করেন কি-না, এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি কম ভাড়ায় তাদের চলাচল নিশ্চিত করা উচিত। ছোটবেলায় আমরাও স্বল্প ভাড়ায় চলেছি। এরাও চলত। হঠাৎ করে কেন বন্ধ হলো আমার জানা নেই।

তিনি বলেন, শিক্ষার্থীদের বলবো তাদের দাবিদাওয়া আলোচনার মাধ্যমে শেষ হবে। তারা কষ্ট করে খামাখা গাড়ি অবরোধ বা ভাঙচুর যেন না করে। আমি আরো বলবো সড়ক অবরোধ হলে নানা ক্ষতি হয়। সরকার তাদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। আমার মনে হয় সড়ক পরিবহনমন্ত্রী একটা ঘোষণা দেবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন