• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, সিএনজি পাম্পে দীর্ঘ লাইন চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, গ্রেপ্তার চাচি আইসিসির পরোয়ানা কার্যকর করা নিউইয়র্ক সিটির দায়িত্ব নয়: মেয়র মামদানি জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

নিজস্ব সংবাদ দাতা / ২৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

৩০ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি জানান, এ ব্যাপারে আজই দলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন। ১৪ নভেম্বর তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেয় তার সমর্থকরা। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে এসএসসি পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন